ঝড়-বৃষ্টিতে ভোগান্তি, স্বস্তি ফিরেছে রাজশাহীর তানোরে

শেয়ার করুন

এম. এ. রশিদ।

ছবি :সকালের নিউজ।

প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর রাজশাহীর তানোর উপজেলায় হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরেছে। শুক্রবার বিকেলের দিকে কালো মেঘে আকাশ ঢেকে গেলে শুরু হয় দমকা হাওয়া। কিছুক্ষণ পর নামে বৃষ্টি।
ঝড়ো হাওয়ার কারণে উপজেলার বিভিন্ন এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে এবং কয়েকটি স্থানে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে বৃষ্টির কারণে দীর্ঘদিনের তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তানোর বাজার, মুন্ডুমালা ও আশপাশের এলাকায় বৃষ্টির সময় মানুষকে দোকানপাট ও বিভিন্ন স্থানে আশ্রয় নিতে দেখা যায়। কৃষকরাও বৃষ্টিতে স্বস্তি প্রকাশ করেছেন। তাদের মতে, এই বৃষ্টি আম ও অন্যান্য ফসলের জন্য উপকার বয়ে আনবে।
স্থানীয়দের ভাষ্য, গত কয়েকদিন ধরে অসহনীয় গরমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। ঝড়-বৃষ্টির পর পরিবেশ অনেকটা ঠাণ্ডা হয়ে এসেছে।
আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *