বকুলতলা বাজার জামে মসজিদে ঈদ-উল ফিতরের নামাজ অনুষ্ঠিত

শেয়ার করুন

বকুলতলা বাজার থেকে- এম. এ. রশিদ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার, বকুলতলা বাজার, জামে মসজিদে ঈদ-উল-ফিতরের ইমাম জনাব জাহাঙ্গীর আলম, ঈদ-উল ফিতরের নামাজ শেষে খুতবার সময় বলেন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা রমজান মাস পার করেছি। পুরো রমজান মাস আমরা যেভাবে রোজা রেখেছি এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, এর ধারাবাহিকতা যেন আমরা এখনো বজায় রাখতে পারি সে আহ্বান জানান।
সেই ধারাবাহিকতাই এই মাসে শাওয়াল মাসের ছয়টি রোজা রাখার জন্য অনুরোধ করেন। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাসল্লাম বলেন, শাওয়াল মাসের রোজা রাখতে পারলে সারা বছরের রোজা রাখার সওয়াব পাওয়া যাবে।
অনেকে রমজান মাস উপলক্ষে খারাপ নেশা থেকে দূরে ছিলেন। এই খারাপ অভ্যাসগুলোতে না ফেরার জন্য আহ্বান জানান। এবং আল্লাহর পথে যেন আমরা এখান থেকে থাকতে পারি সে আহবান জানান।
আমাদের চলার পথে যারা সঙ্গী আছে সেগুলো দেখে শুনে সৎ লোকের সাথে সঙ্গী বাছাই করতে হবে, লোকের সঙ্গ ত্যাগ করতে হবে। তিনি বলেন সঙ্গ দোষে লোহা ভাসে।
সবশেষে তিনি বলেন, আমাদেরকে গুনাহ মুক্ত জীবন যাপন করতে হবে।

2 thoughts on “বকুলতলা বাজার জামে মসজিদে ঈদ-উল ফিতরের নামাজ অনুষ্ঠিত

  1. আলহামদুলিল্লাহ আমরা সুন্দর সফলভাবেই ঈদুল ফিতরের উদযাপন করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *