তিন দিন অনলাইন, তিন দিন অফলাইনে ক্লাস : শিক্ষামন্ত্রী

শেয়ার করুন

ছবি:সংগ্রহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ছয়দিন ক্লাস নেয়া হবে। তিন দিন হবে অনলাইনে, আর বাকি তিন দিন ক্লাস হবে অফলাইন বা সশরীরে।
আজ বৃহস্পতিবার রাজধানীর দনিয়া কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের যৌথ আয়োজনে এক অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানিয়েছেন।তিনি বলেন, শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে ক্লাস করাতে চায় সরকার। সপ্তাহের শনি, সোম ও বুধবার অফলাইনে বা সশরীরে ক্লাস চলবে। আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। শিক্ষকরা স্কুলে এসে অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *