মোজোর বর্ষপূর্তি পালন

শেয়ার করুন

দুই দশক পূর্ণ করে ২১তম বর্ষে পা রেখেছে জনপ্রিয় ব্র্যান্ড মোজো। এ উপলক্ষে গত ১৪ এপ্রিল দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বেলা হয়, মজোর দুই দশক পূর্ণ উপলক্ষে রাজধানীর আকিজ হাউজে বর্ণাঢ্য আয়োজন করা হয়। একইসঙ্গে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে দিনব্যাপী বৈশাখী মেলা ও কনসার্ট অনুষ্ঠিত হয়; যা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত চলবে।উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠেও দিনব্যাপী বৈশাখী মেলা ও কনসার্টের আয়োজন করা হয়। এই মেলাটিও চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উদযাপিত হয় এই বিশেষ দিনটি। এছাড়া হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত বৈশাখী মেলা ও কনসার্টেও মোজোর জন্মদিন উদযাপন করা হয়।

পাশাপাশি দেশব্যাপী প্রায় ৪০টি বৈশাখী মেলায় মোজোর পক্ষ থেকে ভোক্তাদের জন্য আয়োজন করা হয় ফান অ্যান্ড গেমস; যা উৎসবে বাড়তি আনন্দ যোগ করে।

দুই দশকের এই পথচলা নিয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও সৈয়দ জহুরুল আলম বলেন, ভোক্তাদের ভালোবাসায় মোজো অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের ১ নম্বর বেভারেজ ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। আমরা কৃতজ্ঞ প্রতিটি মানুষের কাছে; যারা গত ২০ বছর ধরে আমাদের সঙ্গে আছেন। আশা করি, আগামীতেও সবাই মোজোকে এভাবেই ভালোবাসবেন এবং একটি বাংলাদেশি ব্র্যান্ডকে এগিয়ে নিতে পাশে থাকবেন।

অনুষ্ঠানে আরও ছিলেন সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *