
প্রেস বিজ্ঞপ্তি:
গ্লোবাল ইলেকট্রনিক্স জায়ান্ট Walton-এর চলমান “ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪”-এর আওতায় দুটি ফ্রিজ ও একটি এসি কিনে আরও তিনজন ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন। তারা হলেন— বান্দরবানের সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের ফকিরহাটের দিনমজুর কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর গৃহবধূ ও স্কুল শিক্ষিকা তাহমিনা আক্তার। সুপ্রকাশ চাকমা ও কুদ্দুস হাওলাদার একটি করে ফ্রিজ কিনে এবং তাহমিনা আক্তার একটি এসি কিনে এই পুরস্কার লাভ করেন।
সম্প্রতি বান্দরবান শহরের মুক্তমঞ্চে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে সুপ্রকাশ চাকমার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এর আগে নরসিংদীর কাওরিয়া পাড়া পৌর ঈদগাহ মাঠে আনুষ্ঠানিকভাবে তাহমিনা আক্তারের হাতে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এছাড়া ফকিরহাট বাজারে ওয়ালটন প্লাজার সামনে আয়োজিত অনুষ্ঠানে কুদ্দুস হাওলাদারের হাতেও ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
প্রতিটি অনুষ্ঠানে বিজয়ীদের হাতে চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান এবং জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার Taskin Ahmed।
উল্লেখ্য, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে চলমান ওয়ালটনের “ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪”-এর আওতায় ক্রেতারা এই সুবিধা পাচ্ছেন। এর আগের সিজনগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পণ্য কিনে আরও ৫০ জন ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন।
পৃথকভাবে আয়োজিত এসব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের প্রধান ফিরোজ আলম, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার তানভীর রহমান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোবায়ের আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।