এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেয়ার করুন

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে দু’দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ তারিখে ব্যাংকের মানবসম্পদ প্রশিক্ষন ও উন্নয়ন কেন্দ্রে (এইচআরটিডিসি) ‘মাইক্রোফাইন্যান্স ক্রেডিট অপারেশনস ও রিস্ক ম্যানেজমেন্ট’ শীর্ষক  প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। অনুষ্ঠানে এইচআরটিডিসির প্রধান মিসেস ফাহমিদা চৌধুরী, মাইক্রো ফাইন্যান্স ডিপার্টমেন্ট বিভাগের প্রধান মো. রমজান আলী ভুইয়া, ঋণ ব্যবস্থাপনা বিভাগের শেখ আহসানুল হক, মাইক্রো ফ্যাইন্যান্স ডিভিশন ইনচার্জ আব্দুল হক সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম ব্যবস্থাপনায় নিয়োজিত ফিল্ড অফিসার, গ্রুপ লিডার, ইউনিট ইনচার্জ, এরিয়া ইনচার্জ, জোনাল ইনচার্জসহ  অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে  ড. মো: তৌহিদুল আলম খান বলেন, এনআরবিসি ব্যাংক কুটির, অতিক্ষুদ্র ও ক্ষুদ্রখাতে ঋণ বিতরণে অগ্রাধিকার দিচ্ছে।মোট ঋণের প্রায় ২৬ শতাংশ এইখাতে বিতরণ করা হয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়ানো হবে। ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ সৃষ্টি হয়। প্রশিক্ষণের মাধ্যমে আমরা কর্মকর্তাদের ক্ষুদ্র উদ্যোক্তাবান্ধব হিসেবে গড়ে তুলবো  যাতে তারা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *