৩ জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা , নদীবন্দরে সতর্ক সংকেত

শেয়ার করুন

ছবি :সকালের নিউজ।

ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত  বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের উপকূলীয় তিন জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে অধিদপ্তরটি।
জেলাগুলো হলো- নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (৩১ মে) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, এ তিন জেলায় পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *