বকুলতলা বাজারে প্রীতি ক্রিকেট ম্যাচে ধনঞ্জয়পুরের জয়

শেয়ার করুন


চাঁপাইনবাবগঞ্জের বকুলতলা বাজার থেকে –এম. এ. রশিদ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বকুলতলা বাজার এলাকায় বকুলতলা কলেজ মাঠে, ঈদ -উল ফিতরের নামাজ শেষে খিকটা ও ধনঞ্জয়পুর দলের মধ্যে, এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ সকালে অনুষ্ঠিত এ খেলায় দুই দলের খেলোয়াড়রা প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় অংশ নেন।
খেলাটি দেখতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উৎসাহ লক্ষ্য করা যায়। শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। শেষ পর্যন্ত রোমাঞ্চকর এই ম্যাচে ধনঞ্জয়পুর দল, খিকটা দলকে ছয় রানে পরাজিত করে বিজয় নিশ্চিত করে।
ম্যাচ শেষে বিজয়ী দল ধনঞ্জয়পুরের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়। গ্রামীণ এলাকায় এমন খেলাধুলার আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ায় এবং তাদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করে।

স্থানীয়রা জানান, এমন খেলাধুলা আয়োজনের মাধ্যমে যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *