ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রশাসনের মতবিনিময়

শেয়ার করুন


ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রশাসনের মতবিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ মার্চ ২০২৬, মঙ্গলবার উপাচার্যের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদসহ পুলিশের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
উপাচার্য ক্যাম্পাস ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এছাড়া উদ্যান এলাকায় গাঁজা ও অন্যান্য মাদক সেবনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
সম্প্রতি ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের ঝটিকা মিছিলের বিষয়েও সভায় আলোচনা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, মিছিলে অংশ নেওয়া কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং এ বিষয়ে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *