তানোর কাশেম বাজারে তেলের পাম্প বন্ধ

শেয়ার করুন

রাজশাহী, তানোর প্রতিনিধি

রাজশাহীর তানোর উপজেলার কাশিমবাজার এলাকায় একটি তেলের পাম্পে তেল সাপ্লাই না থাকাই তেলের পাম বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় চালক ও সাধারণ মানুষ। পাম্পটি বন্ধ থাকায় তেল নিতে আসা মোটরসাইকেল, মাইক্রোবাস, ট্র্যাক অন্যান্য যানবাহনের চালকরা তেল না পেয়ে বিপাকে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাম্পে সরকারি তেলের গাড়ি না আসায় হঠাৎ করেই তেল বিক্রি বন্ধ হয়ে যায়। এতে দূর-দূরান্ত থেকে তেল নিতে আসা অনেক চালককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। অনেক যানবাহন তেলের অভাবে মাঝপথে বন্ধ হয়ে পড়ে থাকতে দেখা গেছে।
কয়েকজন চালক জানান, কাশেম বাজার এলাকায় এই পাম্পটি গুরুত্বপূর্ণ হওয়ায় আশপাশের অনেক গ্রামের মানুষ এখান থেকেই তেল নিয়ে থাকেন। কিন্তু আজকে পাম্প বন্ধ থাকায় তাদের কয়েক কিলোমিটার দূরের অন্য পাম্পে যেতে হচ্ছে,সেখানে তেল পাবে কিনা তারও নিশ্চয়তা নেই। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি অতিরিক্ত খরচও বেড়ে যাচ্ছে। অন্য পাম্পে তেল নিতে গিয়ে গাড়ির অবশিষ্ট তেল টুকু শেষ হয়ে যাচ্ছে । এতে করে মাঝে মাঝে লোকজনকে গাড়ি ধাক্কা দিতে দেখা যাচ্ছে।
স্থানীয়দের দাবি, দ্রুত পাম্পে তেল সরবরাহ পেলে  মানুষের ভোগান্তি কমবে। দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করা প্রয়োজন। তা না হলে চালক ও সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।পাম্পের একজন কর্মচারী বলছে তেলের গাড়ি আসতে রাত নয়টা বাজবে। পাম্পে তেল ডেলিভারি হওয়ার পরে তারা তেল দিতে পারবে। আজ বিকেল পাঁচটার সময় পাম্পে গিয়ে পরিস্থিতি দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *