শপিং করতে গিয়ে চুরি হলো মমতার আইফোন

শেয়ার করুন


ছবি -মৌমিতা মৌ

রাজধানীর নিউ মার্কেটে ঈদের কেনাকাটা করতে গিয়ে আইফোনটি হারিয়ে ফেলেছেন চিত্রনায়িকা মৌমিতা মৌ।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে মার্কেটে ভিড়ের মধ্যে তার ব্যবহৃত আইফোনটি চুরি হয়ে গেছে। উৎসবের কেনাকাটার আনন্দ মুহূর্তেই এ ঘটনা ঘটে যাই ।
রোববার এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানিয়েছে মৌ।
স্মার্টফোনটি হারানোর পর থেকেই মৌমিতা মৌ তার শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। ফোনটি বর্তমানে অন্যের হাতে থাকায় তার ব্যক্তিগত নম্বর কিংবা ফেসবুক আইডি থেকে কোনো ধরনের বার্তা বা যোগাযোগ করা হলে তাতে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছে মৌমিতা মৌ ।
অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা বা প্রতারণা এড়াতেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সতর্কতা বার্তা দিয়েছেন।
ব্যক্তিগত জীবনে কিছুটা কঠিন সময় পার করছেন এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই তার বাবার ক্যানসারের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় অভিনয় জগত থেকে কিছুটা দূরে আছে আবারো মৌমিতা মৌ ।
বিরতি কাটিয়ে সম্প্রতি সে আবারও কাজে নিয়মিত হওয়ার চেষ্টা করছে। গুণী চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমায় তাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে।
এর আগে, ২০১৩ সালে কালাম কায়সার পরিচালিত ‘তোমারই আছি তোমারই থাকব’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে মৌমিতা মৌয়ের।
এরপর ‘তুই শুধু আমার’, ‘মাটির পরী’, ‘মাস্তানি’, ‘অন্তর্জ্বালা’ ও ‘অন্ধকার জগৎ’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছে মৌমিতা মৌ ।
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপনে মডেল হিসেবেও সে কাজ করেছে । বড় পর্দার পাশাপাশি নাটকেও তার সরব উপস্থিতি রয়েছে রয়েছে বলে উল্লেখ করে মৌমিতা মৌ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *