কালবৈশাখীর ঝড়-বৃষ্টি, আলু চাষীদের মাথায় হাত, আমের বাগানে ক্ষতির আশঙ্কা

শেয়ার করুন


রাজশাহী তানোর থেকে -খাইরুল আহসান

রাজশাহী অঞ্চলে শনিবার সকালবেলা হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়েছে । আমের বাগানে কিছু ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ের দমকা হাওয়ায় অনেক গাছ থেকে কাঁচা আম ঝরে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা।গভীর রাত থেকে
আকাশ মেঘলা থাকলেও কিছু সময়ের ভোর রাতে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। এতে রাজশাহীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আমের বাগানে থাকা ছোট আম গাছ থেকে আম ঝরে পড়ে। অনেক স্থানে গাছের ডালও ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে।
এ সময় আলু মাঠ থেকে উঠাচ্ছে কৃষকরা। এমনিতে আলুর দাম কম লোকসানে আছে তারা। বৃষ্টিতে আলু ভিজে গেছে,পচে যাওয়ার সংক্যায় তারা ডাবল লোকসানে মুখে পড়বে।

স্থানীয় আমচাষিরা জানান, এ সময়টায় গাছে গুটি আম রয়েছে। ঝড়ের কারণে অনেক আম মাটিতে পড়ে গেছে। এতে কিছুটা আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা।
তবে কৃষি সংশ্লিষ্টরা বলছেন, মাঝারি ধরনের ঝড় হলে সামান্য ক্ষতি হলেও বৃষ্টির কারণে গাছের জন্য কিছুটা উপকারও হতে পারে। তারা ক্ষতিগ্রস্ত বাগানগুলো পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন।
এদিকে ঝড়-বৃষ্টির ফলে খুব সকালবেলায় কিছু সময়ের জন্য স্বাভাবিক জনজীবনে বিঘ্ন ঘটে। তবে পরে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। এলাকার কৃষি কর্মকর্তা বলেন, বৃষ্টিতে আলুর কিছু ক্ষতি হলেও আমের বিশেষ উপকার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *