জাতীয় সংসদের স্পীকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর শোক

শেয়ার করুন


জাতীয় সংসদের স্পীকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর শোক

ঢাকা, শনিবার, ২৮ মার্চ, ১৪ চৈত্র:

জাতীয় সংসদের স্পীকার এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক দিলারা হাফিজের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

দিলারা হাফিজ শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, দিলারা হাফিজ একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ হিসেবে দীর্ঘ কর্মজীবনে দেশের শিক্ষা বিস্তার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শিক্ষা খাতে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ একজন দক্ষ, দায়িত্বশীল ও অভিজ্ঞ শিক্ষাবিদকে হারিয়েছে।

প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মৃত্যুকালে তিনি স্বামী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *