
প্রেস : বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ ‘বেস্ট জিটিএফপি ইস্যুইং ব্যাংক ইন সাউথ এশিয়া’ পুরস্কারে ভূষিত হয়েছে ব্যাংক এশিয়া পিএলসি।
এই গুরুত্বপূর্ণ বৈশ্বিক স্বীকৃতি ব্যাংক এশিয়াকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ডয়েচে ব্যাংকের মতো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের কাতারে স্থান দিয়েছে, যা এই পুরস্কারের গুরুত্ব ও প্রতিযোগিতামূলক মর্যাদাকে তুলে ধরে।
২০২৬ সালের ২৬ মার্চ পর্তুগালের লিসবনে আয়োজিত এক অনুষ্ঠানে আইএফসির গ্লোবাল ডিরেক্টর (ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স) নাথালি লুয়াত ব্যাংক এশিয়া পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন-এর হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে আইএফসির এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্সের আঞ্চলিক প্রধান আকিনতুনদে ওগুনমোডেদে, ব্যাংক এশিয়া পিএলসির এসইভিপি ও ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান মো. জিয়া আরিফিনসহ আইএফসি ও ব্যাংক এশিয়ার অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইএফসির গ্লোবাল ট্রেড ফাইন্যান্স প্রোগ্রাম (জিটিএফপি)-এর আওতায় এই পুরস্কার প্রদান করা হয়। সীমান্তপারের বাণিজ্য সহায়তায়—বিশেষত চ্যালেঞ্জপূর্ণ বাজারে—অসাধারণ ভূমিকা রাখা, আইএফসির সঙ্গে শক্তিশালী অংশীদারত্ব বজায় রাখা এবং পরিবেশবান্ধব (গ্রিন) বাণিজ্য উদ্যোগসহ দায়িত্বশীল ও টেকসই অর্থায়ন কার্যক্রমে প্রতিশ্রুতিবদ্ধ অংশীদার ব্যাংকগুলোকে এই স্বীকৃতি দেওয়া হয়।