জেন-জির কথা বলুন, ‘জামায়াত জেনারেশন’ হবেন না—পার্থ

শেয়ার করুন


ছবি:সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্দেশে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আপনারা জেন-জিকে প্রতিনিধিত্ব করেন। জামায়াত জেনারেশন হয়ে যাবেন না।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে বিধি-৬২’তে আনীত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর উদ্দেশে ব্যারিস্টার পার্থ বলেন, ‘আপনারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করলেন, এখন ভোটের প্রয়োজনে বলছেন শরীয়া আইন চান না। আমরা ইতিবাচক ভালো কিছু নিয়ে আসব। আমরা সংবিধানটাকেও সম্মান করি, আবার জুলাই সনদকেও সম্মান করি। কিন্তু আপনাদের এই দ্বিমুখী অবস্থান কেন?
সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান কেন ছুড়ে ফেলে দেব? প্রয়োজনে সংশোধন বা পরিবর্তন হতে পারে, কিন্তু ছিঁড়ে ফেলে দেওয়ার দরকার কী? সংবিধানের ওপরও আমাদের রেসপেক্ট থাকতে হবে। আপনারা মনে করছেন এটা ৭১-এর পরাজয়ের দলিল, তাই এটাকে ছিঁড়ে ফেলতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *