
ছবি: সকালের নিউজ
পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষে আবারও দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী সপ্তাহে আসছে টানা তিন দিনের ছুটি।
রবিবার, ৫ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে দুদিন সাপ্তাহিক ছুটি থাকা অর্থাৎ শুক্রবার ও শনিবার থাকায় মোট তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
ক্যালেন্ডার অনুযায়ী, আগামী রবিবার ইস্টার সানডের আগের দুদিন যথাক্রমে শুক্র (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। পরের দিন বড়দিনের ছুটি। ফলে টানা তিন দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে।
এদিকে, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে ক্লাস ও বাকি তিন দিন সশরীর ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত ছয় দিন ক্লাস হবে। এর মধ্যে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইনে ক্লাস হবে। যদি কোনো সমস্যা সামনে আসে তবে তা সংশোধন করা হবে।আগামী মন্ত্রিসভায় প্রস্তাবটি উপস্থাপন করা হবে। যদি অনলাইন ক্লাসের সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তবে ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে পাঠদান শুরু হতে পারে।