অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়

শেয়ার করুন


প্রেস বিজ্ঞপ্তি
তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১২ এপ্রিল (সোমবার) ২০২৬ তারিখে জনাব তারিফ আল তাওহীদ, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ- এনায়েতনগর-কাশীপুর আওতাধীন চাঁদনী হাউজিং, ফতুল্লা, নারায়নগঞ্জ এলাকার ২টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ০১ টি বানিজ্যিক প্রতিষ্ঠান ও ৬০ টি বাড়ির ২০০ আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্নসহ ৩/৪ ইঞ্চি ২৬৫ ফুট MS Pipe, ১১০ ফুট ৩/৪ ইঞ্চি GI Pipe, স্টার বার্নার ০২ টি, হুজ পাইপ ১৫ ফুট ও ১০টি লক উইং কক জব্দ/অপসারণ করা হয়েছে। এ সময়, ০১ জন আবাসিক গ্রাহকের নিকট হতে নগদ ১০,০০০/- জরিমানা আদায় করা হয়েছে।
¬¬¬¬¬
একই দিনে, জনাব খালিদ সাইফুল্লাহ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সিগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোনাল বিক্রয় অফিস-মেঘনাঘাট আওতাধীন বালুয়াকান্দি ও আনারপুরা, গজারিয়া, মুন্সিগঞ্জ এলাকার ৫টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, অবৈধ পরিত্যক্ত ২টি চুনা কারখানা ও নাইটমুন হোটেল ও রেস্টুরেন্ট, ড্রাইভার হোটেল ২টি ও ১টি ঢালাই কারখানায় অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপিত গ্যাস সংযোগের সোর্স লাইন কিলিংসহ স্টার বার্ণার -০৫ টি, সিঙ্গেল বার্ণার -১টি, ডাবল বার্ণার -১টি জব্দ/অপসারণ করা হয়েছে।

এছাড়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সিমন সরকার এবং জাতীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিগণ, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর ভিজিল্যান্স বিভাগ ও মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৫ -এর কর্মকর্তা-কর্মচারীগণ কর্তৃক মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৫ আওতাধীন বসিলা, মোহাম্মদপুর এলাকার সংশ্লিষ্ট শাহজালাল হাউজিং -এ অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, মাওলানা আব্দুর রাজ্জাক, সোলাইমান ভূইয়া, SPBN -২, মামুন, আতিকুর রহমান চৌধরী, রিপন, আব্দুল মান্নান, জমির আলী ও ইউসুফ নামক অবৈধ গ্রাহকের আনুমানিক ১০৬ টি ডাবল চুলা ও ১৮টি বার্ণারের সংযোগ বিচ্ছিন্নসহ ০৩ (তিন) টি রেগুলেটর, ১ টি বুস্টার এবং আনুমানিক ৭০ ফিট ৩/৪” পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এ সময়, মোট ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়াও রাজস্ব উপশাখা টাঙ্গাইল ও বিক্রয় শাখার যৌথ উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় স্ব স্ব আওতাধীন এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। এ সময়, বকেয়ার কারণে ৬টি আবাসিকের ১২ ডাবল চুলা ও অবৈধ/অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহার করার কারণে ১টি আবাসিকের চুলাসহ মোট ৭ টি আবাসিকের ১৩ ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *