৯৪৮ সালের আজকের দিনে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে প্রথম সংরক্ষিত কম্পিউটার কর্মসূচি সফলভাবে চালানো হয়
আজ ২১ জুন। ১৮৯৩ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোতে বিশ্বের প্রথম ফেরিস হুইল বা বিশালাকার নাগরদোলা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। প্রায় ৮০ দশমিক ৫ মিটার উঁচু এই ঘূর্ণায়মান কাঠামো একসঙ্গে ২ হাজার ১৬০ জন যাত্রী বহন করতে পারত। উদ্বোধনের পর থেকেই এটি বিশ্বমেলার সবচেয়ে বড় আকর্ষণে পরিণত হয় এবং কয়েক মাসের মধ্যেই ১০ লাখের বেশি মানুষ এতে চড়ার অভিজ্ঞতা নেন। আধুনিক বিনোদন পার্কের ইতিহাসেও দিনটি বিশেষ গুরুত্ব বহন করে।এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৫২৯ : অষ্টম হেনরির সঙ্গে নিজের বিয়ে বাতিলের বিরোধিতা করেন ক্যাথরিন অব অ্যারাগন।
১৭৮৮ : নবম অঙ্গরাজ্য হিসেবে নিউ হ্যাম্পশায়ারের অনুমোদনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর হয়।সংবিধানের নিয়ম অনুযায়ী, অন্তত নয়টি রাজ্যের অনুমোদন পেলেই এটি কার্যকর হবে।
১৮৫৪ : ক্রিমিয়ার যুদ্ধে প্রথম ভিক্টোরিয়া ক্রস পদক প্রদান করা হয়।
১৮৯৩ : শিকাগোর বিশ্বমেলায় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় বিশ্বের প্রথম ফেরিস হুইল বা বিশালাকার নাগরদোলা।
১৯১৯ : ভার্সাই চুক্তির প্রতিবাদে জার্মান নৌবাহিনী নিজেদের অধিকাংশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়।
১৯৪৮ : ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে প্রথম সংরক্ষিত কম্পিউটার কর্মসূচি সফলভাবে চালানো হয়।
১৯৬৩ : পোপ জন ২৩তম-এর স্থলাভিষিক্ত হন পোপ পল ষষ্ঠ (জিওভানি বাতিস্তা মন্তিনি)।
১৯৭০ : ইতালিকে ৪-১ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।
১৯৮২ : প্রিন্সেস ডায়ানার কোলজুড়ে আসে প্রিন্স উইলিয়াম।
জন্ম
১৮৫৯ : হেনরি ওসাওয়া ট্যানার, মার্কিন চিত্রশিল্পী।
১৮৯২ : রেইনহোল্ড নিবুর, মার্কিন ধর্মতাত্ত্বিক।
১৯০৩ : আল হির্শফেল্ড, মার্কিন ব্যঙ্গচিত্রশিল্পী।
১৯৪৪ : টনি স্কট, ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক।জন্ম
১৮৫৯ : হেনরি ওসাওয়া ট্যানার, মার্কিন চিত্রশিল্পী।
১৮৯২ : রেইনহোল্ড নিবুর, মার্কিন ধর্মতাত্ত্বিক।
১৯০৩ : আল হির্শফেল্ড, মার্কিন ব্যঙ্গচিত্রশিল্পী।
১৯৪৪ : টনি স্কট, ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক।
মৃত্যু
১৯৬৯ : মৌরিন কনলি, মার্কিন টেনিস তারকা।
১৯৮০ : বার্ট কেম্পফার্ট, জার্মান সুরকার ও অর্কেস্ট্রা পরিচালক।
২০০১ : জন লি হুকার, মার্কিন ব্লুজ সংগীতশিল্পী ও গিটারবাদক।
২০১৬ : ওয়েইন জ্যাকসন, মার্কিন ট্রাম্পেটবাদক।
