আজকের আবহাওয়ার পূর্বাভাস

শেয়ার করুন

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

আজ (২৭ মার্চ ২০২৬) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস
সিনপটিক অবস্থা:
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
প্রথম দিন (২৭ মার্চ ২০২৬) সকাল ৯টা থেকে
বৃষ্টিপাত:
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রা:
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক:
পশ্চিম / দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা: ৯৪%
আজ ঢাকায় সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ১২ মিনিট
আগামীকাল ঢাকায় সূর্যোদয়: ভোর ৫টা ৫৫ মিনিট
দ্বিতীয় দিন (২৮ মার্চ ২০২৬) সকাল ৯টা থেকে
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপমাত্রা:
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
তৃতীয় দিন (২৯ মার্চ ২০২৬) সকাল ৯টা থেকে
উল্লিখিত বিভাগগুলোর দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপমাত্রা:
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
চতুর্থ দিন (৩০ মার্চ ২০২৬) সকাল ৯টা থেকে
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।
তাপমাত্রা:
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পঞ্চম দিন (৩১ মার্চ ২০২৬) সকাল ৯টা থেকে
দেশের বিভিন্ন বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপমাত্রা:
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা:
বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পরিমাণ কমতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *