ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার

শেয়ার করুন


ছবি:সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষিতে স্কুলগামী শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি বলেন, স্কুলগামী শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এতে অংশ নেবে, তারা শুল্কমুক্তভাবে বাস আমদানি করতে পারবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে আগামী রোববার সিদ্ধান্ত নেওয়া হবে।
সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো  হলো-
১. সরকারি-বেসরকারি সব অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
২. ব্যাংকগুলো চলবে ৯টা থেকে ৩টা পর্যন্ত, ৪টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে।
৩. দেশের সব ধরনের শপিংমল ও মার্কেট সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখতে হবে। তবে জরুরি সেবা যেমন—কাঁচাবাজার, খাবারের দোকান ও ওষুধের দোকান এই নির্দেশনার বাইরে থাকবে।
৪. বিয়ে বা কোনো সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না।
এ ছাড়া সরকারি ব্যয় কমাতে আগামী ৩ মাসের জন্য আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে কোনো যানবাহন, জলযান বা আকাশযান ক্রয় করা হবে না। কম্পিউটারসহ নতুন সরঞ্জাম কেনাও বন্ধ রাখা হবে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানোর পাশাপাশি সরকারি অর্থায়নে বিদেশে সব ধরনের প্রশিক্ষণ আপাতত স্থগিত থাকবে। সভা-সেমিনারের ব্যয়ও ৫০ শতাংশ হ্রাস করা হয়েছে।
জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে সরকারি ব্যয় ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় ভ্রমণ ব্যয়ও ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ নির্দেশনা
অনলাইন ক্লাসের সিদ্ধান্তের প্রতিবাদ, অভিভাবকদের বিকল্প প্রস্তাব
সরাসরি ক্লাসে পড়াশোনার যে মান, অনলাইনে তা থাকে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *