প্রেস বিজ্ঞপ্তি
‘জ্যানন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক সমৃদ্ধ নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। সাশ্রয়ী মূল্যের নতুন স্মার্টফোনটির মডেল ‘জ্যানন এক্স২২ ৫জি’।
দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার ফোনটিতে রয়েছে ৬ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি প্রসেসর। ফলে ফোনটির সার্বিক পারফরম্যান্স হবে দারুণ। এছাড়া এতে রয়েছে ১৬ জিবি পর্যন্ত র্যাপিড মেমোরি, বড় স্টোরেজ এবং দ্রুতগতির চার্জিং সুবিধাসহ শক্তিশালী ব্যাটারি ও নানা আধুনিক ফিচার।
ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবু জাহিদ জানান, অবসিডিয়ান গ্রে ও জেনিথ গ্রিন—এই দুটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে এসেছে। এর মূল্য ২৫ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)। দেশের সব ওয়ালটন প্লাজা, নেক্সজি ব্র্যান্ডশপ, পরিবেশক শোরুম, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেট থেকে নতুন এই ৫জি স্মার্টফোনটি কেনা যাবে। এছাড়া ওয়ালটনের অনলাইন প্ল্যাটফর্ম থেকেও সহজেই ফোনটি কেনা যাবে।
অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমচালিত ফোনটিতে এলপিডিডিআর৫ (LPDDR5) মেমোরি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে ব্যবহারকারীরা ১৬ জিবি পর্যন্ত র্যাপিড মেমোরি সুবিধা পাবেন। গ্রাফিক্স প্রসেসিংয়ের জন্য রয়েছে এআরএম মালি-জি৬১০ এমসি২। ফলে বিভিন্ন অ্যাপ ব্যবহারে, দ্রুতগতির ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং ভিডিও স্ট্রিমিংয়ে ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে।
ফোনটিতে রয়েছে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৫১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬ দশমিক ৮ ইঞ্চির ইউ-নচ আইপিএস ডিসপ্লে। ডিসপ্লেতে ৬৩০ নিটস এইচবিএম ব্রাইটনেস পাওয়া যাবে। ফলে ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া কিংবা ইন্টারনেট ব্রাউজিংয়ে উন্নত অভিজ্ঞতা মিলবে।
ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৫২ (Sony IMX752) সেন্সরযুক্ত প্রধান ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতে নাইট, প্রো ভিডিও, স্লো মোশন ও ম্যাক্রোসহ একাধিক শুটিং মোড রয়েছে। ভিডিও রেকর্ডিংয়ের জন্য রয়েছে ২কে ইআইএস সুবিধা। এছাড়া রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
ফোনটিতে রয়েছে ৬ হাজার এমএএইচ ক্ষমতার দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ১৮ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিং সুবিধা। এছাড়া আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, ডুয়াল মাইক অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন এবং স্মার্ট টাচ ফিচার রয়েছে। বিশেষ ফিচারের মধ্যে রয়েছে নেটলেস, চ্যাট, ডায়নামিক উইন্ডো, অ্যাপ ক্লোন, অ্যান্টি-থেফট মোড ও হিডেন অ্যাপস।
ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন গ্রাহক।
