প্রেস বিজ্ঞপ্তি।
বাংলাদেশের অন্যতম সুপারস্টোর চেইন ইউনিমার্ট লিমিটেডের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এ চুক্তির আওতায় ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ডধারীরা ইউনিমার্ট আউটলেটে কেনাকাটায় ১০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন। অফারটি আগামী ২৮ মে ২০২৬, ঈদের দিন পর্যন্ত কার্যকর থাকবে।
গত ১৮ মে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের ইউনাইটেড হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংক এশিয়ার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইভিপি অ্যান্ড হেড অব কার্ডস, এডিসি অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিং জিশান আহাম্মদ এবং ইউনিমার্ট লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা গাজী মাহফুজুর রহমান।
এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা ও বিশেষ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ব্যাংক এশিয়া।