চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে নীরব সুইজারল্যান্ড

শেয়ার করুন

সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্ট। ছবি: এপি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নসংক্রান্ত আলোচনা এগিয়ে নিতে সুইজারল্যান্ডের বুর্গেনস্টক এখনও নির্ভরযোগ্য ও গোপনীয় পরিবেশ প্রদান করে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার প্রক্রিয়া সহজতর করতে বুর্গেনস্টকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রয়েছে।
তবে গোপনীয়তার স্বার্থে আলোচনায় অংশগ্রহণকারীদের পরিচয় এবং আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আর কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *