শোক বার্তা
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদের পিতা খন্দকার আহমাদুল আমিনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
খন্দকার আহমাদুল আমিন আজ সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি চার পুত্র ও এক কন্যাসন্তান রেখে গেছেন।
শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ স্হানে অধিষ্ঠিত করেন।” তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
