ঢাকাসহ পাঁচ নগরে এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত

শেয়ার করুন


ছবি; সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে ৫টিতে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়র পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
ঘোষণা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে এনসিপি মনোনীত প্রার্থী দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে (ডিএনসিসি) এনসিপি মনোনীত প্রার্থী দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
এছাড়া কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রার্থী করা হয়েছে এনসিপির জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামকে, সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মনোনীত প্রার্থী সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে দলটির মনোনয়ন পেয়েছেন মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী।
এদিকে নাম ঘোষণার পাশাপাশি বর্তমান নির্বাচন কমিশন নিয়ে শঙ্কা জানিয়েছেন নাহিদ।
তিনি বলেন, এ নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য হবে কিনা- সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *