ঢাবি আন্তঃহল দাবা প্রতিযোগিতায় ছাত্র বিভাগে ফজলুল হক মুসলিম হল এবং ছাত্রী বিভাগে কবি সুফিয়া কামাল হল চ্যাম্পিয়ন

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি।

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল দাবা প্রতিযোগিতায় ছাত্র বিভাগে ফজলুল হক মুসলিম হল চ্যাম্পিয়ন এবং জগন্নাথ হল রানার্স-আপ হয়েছে। ছাত্রী বিভাগে কবি সুফিয়া কামাল হল চ্যাম্পিয়ন এবং রোকেয়া হল রানার্স-আপ হয়েছে।

আন্তঃহল ক্যারম প্রতিযোগিতায় ছাত্র এককে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল চ্যাম্পিয়ন এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল রানার্স-আপ হয়েছে।

ছাত্রদের দ্বৈত বিভাগে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল চ্যাম্পিয়ন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল রানার্স-আপ হয়েছে।

ক্যারম প্রতিযোগিতায় ছাত্রীদের একক ও দ্বৈত বিভাগে শামসুন নাহার হল চ্যাম্পিয়ন এবং রোকেয়া হল রানার্স-আপ হয়।

প্রতিযোগিতা শেষে গতকাল ০৪ আগস্ট ২০২৬ মঙ্গলবার শারীরিক শিক্ষা কেন্দ্রে এক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ও ক্যারম কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *