
ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহিদী বিশেষ অতিথি এবং ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী ও বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের সচিব মুহাম্মদ মাহবুবুল হক সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রশীদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অধ্যাপক ড. মো. আসলাম হোসেন অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম ও কারিকুলাম যুগোপযোগী করতে হবে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি ব্যবহারিক জ্ঞানও অর্জন করতে হবে। লাইব্রেরি, সেল কালচার ও ন্যানোটেকনোলজি ল্যাবের মাধ্যমে অনুষদের শিক্ষার্থীরা উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন