ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

শেয়ার করুন

ছবি:সংগৃহীত

হজ ও ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া যাত্রীদের জন্য নুসুক কার্ড বহন বাধ্যতামূলক করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মক্কার মসজিদে হারামসহ অন্যান্য পবিত্র স্থানে প্রবেশের জন্য এই কার্ড আবশ্যক এবং এটি সব সময় সঙ্গে রাখতে হবে।হজ ও ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া যাত্রীদের জন্য নুসুক কার্ড বহন বাধ্যতামূলক করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মক্কার মসজিদে হারামসহ অন্যান্য পবিত্র স্থানে প্রবেশের জন্য এই কার্ড আবশ্যক এবং এটি সব সময় সঙ্গে রাখতে হবে।

রবিবার (১৯ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নুসুক কার্ড ছাড়া কোনো হাজিকে পবিত্র স্থানসমূহে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তাই সৌদি আরবে অবস্থানরত সকল হজযাত্রীকে সব সময় কার্ডটি সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।আগামী হজ মৌসুমকে সামনে রেখে এই সতর্কতা জারি করা হয়েছে। সরকারি-বেসরকারি টেলিভিশন ও ইলেকট্রনিক মিডিয়ায় স্ক্রলে প্রচারের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *