নববর্ষ উপলক্ষে বৈশাখী কালেকশন উন্মোচন করল সারা লাইফস্টাইল

শেয়ার করুন

রঙ, ঐতিহ্য ও উৎসবের আমেজে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে বৈশাখী কালেকশন ২০২৬ উন্মোচন করেছে সারা লাইফস্টাইল (SaRa Lifestyle)।

পহেলা বৈশাখ শুধু একটি উৎসবই নয়—এটি বাঙালির সাংস্কৃতিক পরিচয়, আনন্দের প্রতীক এবং নতুন সূচনার বার্তা বহন করে। প্রতিষ্ঠানটির মতে, সেই চেতনাকেই সামনে রেখে উজ্জ্বল রং, উৎসবের মোটিফ এবং নান্দনিক ডিজাইনের সমন্বয়ে তৈরি করা হয়েছে সারা লাইফস্টাইলের নতুন এই সংগ্রহ। বৈশাখ উদযাপনের জন্য ঐতিহ্য ও আধুনিক স্টাইলের সমন্বয় ঘটিয়ে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে।

বাংলাদেশের গরম ও আর্দ্র এপ্রিলের আবহাওয়া মাথায় রেখে আরামদায়ক ও শ্বাস-প্রশ্বাসযোগ্য কাপড় যেমন—কটন, খাদি এবং হালকা লিনেনকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, হাতের কাজের জামদানি শাড়ি থেকে শুরু করে ফিউশন কুর্তি—প্রতিটি পোশাক দীর্ঘ সময় আরামদায়কভাবে পরার উপযোগী করে তৈরি করা হয়েছে।

শাড়ির সংগ্রহে রয়েছে জামদানি শাড়ি, যার দাম ১,১০০ থেকে ৫,৩৫০ টাকা। হ্যান্ডলুম শাড়ির দাম ১,৪৯০ থেকে ৪,০০০ টাকা, মণিপুরী শাড়ি ২,৪৫০ টাকা, সিনথেটিক শাড়ি ১,৪৯০ থেকে ২,৫০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *