বিক্রির অনুমোদন পেল ব্যাংক আলফালাহ

শেয়ার করুন

ছবি : সংগৃহীত

শুক্রবার (২৭ মার্চ) অনুষ্ঠিত ৭৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ব্যাংক আলফালাহর শেয়ারহোল্ডাররা এ অনুমোদন দেন। পাকিস্তান স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত এই সভার কার্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

গৃহীত প্রস্তাব অনুযায়ী, ব্যাংক আলফালাহ বাংলাদেশে তাদের ব্যবসা ৫৮৪ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি করতে পারবে। তবে একীভূতকরণ প্রক্রিয়ার সময় চূড়ান্ত সমন্বয়ের ভিত্তিতে এই মূল্য কিছুটা পরিবর্তিত হতে পারে। পুরো প্রক্রিয়াটি সংশ্লিষ্ট আইন ও বিধিমালা মেনে সম্পন্ন হবে। এ চুক্তি কার্যকর করতে পাকিস্তানের স্টেট ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং দুই দেশের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে।

পাকিস্তানের অন্যতম বৃহৎ বাণিজ্যিক ব্যাংক ব্যাংক আলফালাহ ২০০টির বেশি শহরে ১ হাজার ২৪টিরও বেশি শাখা পরিচালনা করে। আফগানিস্তান, বাংলাদেশ, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে তাদের আন্তর্জাতিক কার্যক্রম চলমান। চলতি বছরের শুরুর দিকে নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর আফগানিস্তানে তাদের কার্যক্রম বিক্রির প্রক্রিয়া শুরু করে ব্যাংকটি।

২০২৫ সালের ২৮ মে এ লক্ষ্যে ব্যাংক আল ফালাহর সঙ্গে ব্যাংক এশিয়ার সমঝোতা স্মারক সই হয়। এদিকে ব্যাংক আলফালাহর বাংলাদেশ কার্যক্রমের সম্পদ ও দায় অধিগ্রহণের প্রস্তাব অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে ব্যাংক এশিয়া। আগামী ১২ এপ্রিল এ সভা অনুষ্ঠিত হবে।

১৯৯৯ সালে যাত্রা শুরু করে ব্যাংক এশিয়া। প্রতিষ্ঠার পর এ নিয়ে তৃতীয়বার কোনো বিদেশি ব্যাংকের বাংলাদেশ শাখা কিনে নেওয়ার পদক্ষেপ নিয়েছে তারা। এর আগে কানাডাভিত্তিক নোভা স্কোটিয়া ও পাকিস্তানের আরেক ব্যাংক মুসলিম কমার্শিয়াল ব্যাংকের বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণ করেছিল ব্যাংক এশিয়া।

এর আগে ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনতে চেয়েছিল শ্রীলঙ্কার হাটন ন্যাশনাল ব্যাংক। এ লক্ষ্যে পাকিস্তান ও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হাটন ন্যাশনাল ব্যাংককে আলফালাহর বাংলাদেশ শাখার কার্যক্রম খতিয়ে দেখার অনুমোদন দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *