মন্ত্রিত্ব ধরে রেখেই জাতিসংঘের দায়িত্ব পালন করবেন খলিলুর রহমান

শেয়ার করুন

ছবি :সংগৃহীত।

স্বপদে বহাল থেকেই জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির (ইউএনজিএ) দায়িত্ব পালন করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এক্ষেত্রে সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ অধিবেশন চলাকালে তিনি ছুটিতে থাকবেন।
সেই হিসেবে আগামী সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের সময় কয়েক সপ্তাহের জন্য ছুটিতে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়সূত্রে এসব তথ্য জানতে পেরেছে বিবিসি বাংলা।
তবে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও একইসঙ্গে দুই দায়িত্ব পালনের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন মি. রহমান।
“এর প্রিসিডেন্টস (নজির) আছে,” বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সাংবাদিকদের বলেন পররাষ্ট্রমন্ত্রী।
যদিও এর আগে, জাতিসংঘ আয়োজিত এক অনুষ্ঠানে মি. রহমান জানিয়েছিলেন যে, সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলে তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে এক বছরের জন্য ছুটি নেবেন।
মন্ত্রী থাকা অবস্থায় নজিরবিহীন এমন ছুটির পরিকল্পনা নিয়ে কর্মকর্তাদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন।
কিন্তু সভাপতি নির্বাচিত হওয়ার পর এখন জানা যাচ্ছে যে, তিনি দু’টি দায়িত্বই পাশাপাশি পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *