ওয়ালটনের পিসিবিএ রপ্তানি যাত্রার সূচনা

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি।

দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি) উৎপাদন করে দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৮ জুন, ২০২৬) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি চালানের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নূরুল আলম রেজভী এবং এস এম মঞ্জুরুল আলম অভি।

এর আগে ওয়ালটনের প্রধান কার্যালয়ে পৌঁছালে অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। তারা প্রথমে ওয়ালটনের ওপর নির্মিত একটি ভিডিও ডকুমেন্টারি উপভোগ করেন। পরে ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন। এরপর অতিথিরা ওয়ালটনের মাদারবোর্ড (এসএমটি), টেলিভিশন প্যানেল ক্লিন রুম, পিসিবি, মোল্ড অ্যান্ড ডাইসহ বিভিন্ন পণ্যের উৎপাদন ইউনিট পরিদর্শন করেন।

ওয়ালটনের প্রধান কার্যালয় পরিদর্শনকালে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর অসংখ্য পণ্যের উৎপাদন প্রক্রিয়া এবং সুবিশাল শিল্পকারখানা দেখে মুগ্ধ হন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা। তারা দেশের হাই-টেক শিল্পখাতে ওয়ালটনের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *