রাজশাহীর হিমসাগর আম এখন বাজারে

শেয়ার করুন

ছবি :সকালের  নিউজ।

রাজশাহীর আমবাগানগুলোতে এখন বইছে আগাম মৌসুমের সুবাস। জেলার বিভিন্ন বাগানে গাছে গাছে ঝুলছে সুস্বাদু হিমসাগর আম। এরই মধ্যে কোথাও কোথাও দু-একটি আম পাকতে শুরু করেছে, যা দেখে খুশি চাষি ও আমপ্রেমীরা।
মঙ্গলবার (২৬ মে) সকালে রাজশাহীর একটি বাগানে দেখা যায়, সবুজ পাতার ফাঁকে ঝুলে থাকা হিমসাগর আমের মধ্যে কয়েকটি আমে হালকা পাকার আভা ফুটে উঠেছে। স্থানীয়রা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমের ফলন ভালো হয়েছে।
আমচাষিরা জানান, আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি বাজারে উঠতে শুরু করবে রাজশাহীর বিখ্যাত হিমসাগর আম। স্বাদ, ঘ্রাণ ও রসালো গুণের কারণে দেশজুড়ে এই আমের ব্যাপক চাহিদা রয়েছে।
রাজশাহীর বাগানগুলোতে এখন সকাল-বিকেল ভিড় করছেন অনেকে। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে আম পাকার এই সময় নিয়ে বাড়তি উচ্ছ্বাস দেখা যাচ্ছে। গাছে প্রথম পাকা আম দেখতে পেয়ে অনেকেই ছবি তুলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করছেন সেই মুহূর্ত।
চাষিরা আশা করছেন, প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার হিমসাগরের বাম্পার ফলন হবে এবং ভালো দাম পেয়ে লাভবান হবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *