রামেকে হাম রোগের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

শেয়ার করুন

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে রামেক হাসপাতালে মোট ৫০ জনের মৃত্যু হলো। বর্তমানে হাসপাতালে ১৩২ শিশু চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ওই চার শিশুর মৃত্যু হয়েছে।
এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ২৭ জন ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৪ শিশু। হাসপাতালটিতে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৪৭৯ জন। আর চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫০ শিশু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *