লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

শেয়ার করুন


ছবি :সংগৃহীত
কিশোরগঞ্জের তাড়াইলে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে ঋত্বিক সাহা নামে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) সকালে উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ঋত্বিক সাহা ওই গ্রামের টিপন সাহার ছেলে। সে পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে বাড়িতে বসে লিচু খাচ্ছিল ঋত্বিক। এ সময় অসাবধানতাবশত একটি লিচুর বিচি তার শ্বাসনালিতে আটকে যায়। এতে শিশুটি ছটফট করতে শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুপুর ১টার দিকে হাসপাতালে পৌঁছালে চিকিৎসক ঋত্বিককে মৃত ঘোষণা করেন।
তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। শ্বাসনালিতে কিছু আটকে গেলে দ্রুত অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে এমন দুর্ঘটনা ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *