হজকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেবে না সৌদি আরব

শেয়ার করুন

ছবি: সংগৃহীত।

হজকে ধর্মীয় উদ্দেশ্যের বাইরে কোনো কর্মকাণ্ডে ব্যবহার করতে দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছে সৌদি আরব। এদিকে শুক্রবার বিকেল পর্যন্ত বিদেশ থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মক্কা অঞ্চলের ইউনিফায়েড সিকিউরিটি অপারেশনস সেন্টার (৯১১)-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সৌদি কর্মকর্তারা। হজ নিরাপত্তা কমান্ডারদের উপস্থিতিতে এবারের হজ উপলক্ষে নিরাপত্তা, যান চলাচল ও সামগ্রিক ব্যবস্থাপনা পরিকল্পনা তুলে ধরা হয়।সৌদি জননিরাপত্তা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-বাসসামি বলেন, হজ নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি প্রস্তুত রয়েছে।তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো হজযাত্রীরা যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন, সুষ্ঠুভাবে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন এবং নিরাপদে নিজ দেশে ফিরতে পারেন।’

সিভিল ডিফেন্সের মহাপরিচালক মেজর জেনারেল ড. হাম্মুদ আল-ফারাজ বলেন, হজ মৌসুমের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি জানান, হজযাত্রীদের সেবায় নিয়োজিত সব সংস্থাকে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং নারী-পুরুষ স্বেচ্ছাসেবকেরা সিভিল ডিফেন্স সদস্যদের সঙ্গে বিভিন্ন কার্যক্রমে কাজ করছেন।হজে পাসপোর্ট বাহিনীর কমান্ডার মেজর জেনারেল ড. সালেহ আল-মুরাব্বা জানান, ‘মক্কা রুট’ উদ্যোগের আওতায় মোট আগত হজযাত্রীর প্রায় ৩০ শতাংশ সৌদি আরবে প্রবেশ করেছেন। শুক্রবার বিকেল পর্যন্ত বিদেশ থেকে ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *