
এনআরবিসি ব্যাংক পিএলসি’র নবনিযুক্ত **ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)**দের জন্য এক দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল ২০২৬) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, একজন ব্যাংকারের জন্য সততা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নবনিযুক্ত কর্মকর্তাদের ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি জ্ঞান ও মেধাভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান বলেন, নতুন কর্মকর্তাদের ওপর ব্যাংকের সেবার মান বজায় রাখা এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তিনি আধুনিক ব্যাংকিং সম্পর্কে জ্ঞান অর্জন, জবাবদিহিতা ও কর্মদক্ষতার মাধ্যমে নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন।