মন্ত্রী বলেন দেশে জ্বালানি তেলের কোন ঘাটতি নাই

শেয়ার করুন


ছবি: সংগৃহীত
দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মজুত আছে ডিজেল প্রায় ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। এছাড়া অকটেনের মজুত প্রায় ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোলের মজুত রয়েছে প্রায় ১৬ হাজার টন।
তিনি আরও জানান, জ্বালানি খাতে চলমান অভিযানের মাধ্যমে গত এক মাসে প্রায় ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার তেল উদ্ধার করা হয়েছে যা অবৈধ মজুত বা পাচার রোধে সরকারের তৎপরতার ইঙ্গিত দেয়।
তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রয়োজন হলে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *