সাউথইস্ট ব্যাংক পিএলসির ঢাকা অঞ্চলে ত্রৈমাসিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

শেয়ার করুন

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ১১ এপ্রিল ২০২৬ তারিখে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে ঢাকা অঞ্চলের ৩৭ জন শাখা ব্যবস্থাপককে নিয়ে ত্রৈমাসিক “বিজনেস রিভিউ মিটিং” অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান সভাপতিত্ব করেন।

এছাড়াও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধানগণ, ঢাকা অঞ্চলের ৩৭ জন শাখা ব্যবস্থাপক এবং ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম উপস্থিত ছিলেন।

মিটিংয়ে ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি, সামগ্রিক ব্যবসায়িক উন্নয়ন, ঋণ কার্যক্রম, রিকভারি এবং উন্নত কাস্টমার সার্ভিস প্রদানের বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনা করা হয়। পাশাপাশি ২০২৬ সালের জন্য গৃহীত কৌশলগত ব্যবসায়িক নীতিমালা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। অংশগ্রহণকারীরা সম্ভাবনাময় উন্নয়নের ক্ষেত্রসমূহ চিহ্নিত করেন এবং ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সর্বোপরি, ভবিষ্যতে লক্ষ্য অর্জনের আশাবাদ ও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *