সোনালী ই-ওয়ালেটে যুক্ত হলো বিকাশে অ্যাড মানি ও ফান্ড ট্রান্সফার সেবা

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি
সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব মোবাইল অ্যাপ ‘সোনালী ই-ওয়ালেট’ ব্যবহার করে এখন থেকে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যে কোনো বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে সোনালী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করা যাবে। এ সেবা চালুর লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি ও বিকাশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির ফলে সোনালী ই-ওয়ালেট অ্যাপ ব্যবহারকারীরা খুব সহজেই বিকাশে টাকা পাঠাতে এবং বিকাশ থেকে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে পারবেন।
সোমবার (২০ এপ্রিল) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম এবং বিকাশ লিমিটেডের পক্ষে চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ চুক্তিতে স্বাক্ষর ও চুক্তিপত্র বিনিময় করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসলাম হোসেন, বিকাশ লিমিটেডের ইভিপি ও হেড অব ফিন্যান্স সার্ভিসেস জায়েদ আমিনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *