কাঠমান্ডুতে বিমানে আগুন, এক ঘন্টা পর চালু হলো বিমানবন্দর

শেয়ার করুন

ছবি:সংগৃহীত

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবতরণের পর তুর্কি এয়ারলাইন্সের একটি বিমানে সোমবার আগুন লেগে যায়। এ ঘটনায় প্রায় এক ঘণ্টার জন্য বিমানবন্দর বন্ধ রাখা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ইস্তাম্বুল থেকে আসা এয়ারবাস এ৩৩৩ উড়োজাহাজটির ডান পাশের পেছনের চাকায় আগুন লাগে।এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র জ্ঞানেন্দ্র ভুল বলেন, বিমানে থাকা ২৭৭ জন যাত্রী ও ১১ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর বিমানবন্দরের কার্যক্রম আবার স্বাভাবিক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *