ইউনিভার্সেল মেডিকেল কলেজ-এর এক যুগপূর্তি ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট উদ্বোধন

শেয়ার করুন


প্রেস বিজ্ঞপ্তি।

চিকিৎসা শিক্ষায় অনন্য ও গৌরবময় অগ্রযাত্রার এক যুগপূর্তি (১২ বছর) সম্পন্ন করেছে রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি চিকিৎসালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ’। অদ্য ১৯ মে ২০২৬, মঙ্গলবার, ১ যুগে পদার্পণের এই ঐতিহাসিক ক্ষণটি স্মরণীয় করে রাখতে এবং এমবিবিএস ১২তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের নতুন যাত্রাকে স্বাগত জানাতে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠান।
একই সাথে, হাসপাতালের আধুনিক ও উন্নত সেবার ধারাবাহিকতায় অত্যাধুনিক সুবিধাসম্পন্ন সম্প্রসারিত ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (১৫ শয্যা বিশিষ্ট ICU)-এর উদ্বোধন করা হয়েছে, যা দেশের যুগোপযোগী চিকিৎসাসেবার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে।

এই জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। মূল অনুষ্ঠানের প্রাক্কালে মন্ত্রী ক্রিটিক্যাল কেয়ারের ফলক উন্মোচন করেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ১ যুগের উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) এর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি)-এর সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. নাদিম আহমেদ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল-এর ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ-এর অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ইউনিভার্সেল মেডিকেল কলেজের এক যুগের এই সাফল্যগাথাকে অভিনন্দন জানান এবং নবাগত শিক্ষার্থীদের আগামী দিনের দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের এই আধুনিকায়ন দেশের আপামর জনসাধারণের জরুরি ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমবিবিএস + হিউম্যানিটি = ডাক্তার স্লোগান নিয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ বহুদূর যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর চেয়ারম্যান এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (BCI)-এর সিনিয়র সহ-সভাপতি প্রীতি চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্যে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী এই চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের ১ যুগের পথচলা, অর্জন এবং আধুনিক স্বাস্থ্যসেবা বিস্তারে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বরণ করার পাশাপাশি তাঁদের উপহার সামগ্রী প্রদান করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজের এই আধুনিক ও মানসম্মত শিক্ষাবন্ধব পরিবেশ এবং উন্নত চিকিৎসাসেবার মান আগামী দিনে দেশের স্বাস্থ্যখাতকে আরও সমৃদ্ধ ও বেগবান করবে। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অর্থোপেডিক সার্জারির বিভাগীয় প্রধান ও ড্যাব (DAB) এর যুগ্ম মহাসচিব অধ্যাপক ডাঃ একেএম খালেকুজ্জামান দীপু। নবাগত ১২তম ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন এমবিবিএস ১ম বর্ষের শিক্ষার্থী আয়মান আক্তার ও শিফা দ্বীন (বিদেশী শিক্ষার্থী)।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আমন্ত্রিত অতিথি, কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, ইন্টার্ন চিকিৎসক, নার্সিং অনুষদ, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নন্দিত উপস্থাপিকা শান্তা জাহান ও এর প্রধান সমন্বয়ক ছিলেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি. এফ. জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *