পশ্চিমবঙ্গের রাজনীতিতে হঠাৎ করেই একজনের নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছে গত কয়েকদিন ধরে- তিনি হলেন ঋতব্রত ব্যানার্জী। তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক দলটির সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে ‘বিদ্রোহের’ নেতৃত্ব দিয়ে তিনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার স্বীকৃতি পেয়েছেন ।
মমতা ব্যানার্জী যে সিপিআইএমের বিরুদ্ধে কয়েক দশক লড়াই করে ক্ষমতায় এসেছিলেন, তার দল ভাঙার কাজটিও করলেন কিন্তু সেই সিপিআইএমেরই এক সাবেক নেতা -ঋতব্রত ব্যানার্জী।
তিনি সিপিআইএম দলের সংসদ সদস্য ছিলেন, আর তার রাজনৈতিক জীবনের শুরুটা ছিল বাম ছাত্র রাজনীতি দিয়ে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির স্নাতক ও স্নাতকোত্তর এই নেতা এক সময়ে ছিলেন সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ‘ব্লু-আইড বয়’।
খুব দ্রুতই তিনি সিপিআইএমের ছাত্র এবং যুব সংগঠনের সর্বভারতীয় নেতা হয়ে উঠেছিলেন, তবে তাকে এক পর্যায়ে বহিষ্কার করে সিপিআইএম।
তখন তিনি রাজ্যসভার এমপি। দলহীন এমপি অবস্থাতেই কয়েক বছর কাটানোর পরে তিনি যোগ দেন একসময়ের রাজনৈতিক প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসে।
সেই দলও তাকে রাজ্যসভায় এমপি করে পাঠিয়েছিল। একই সঙ্গে তাকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের প্রধানও করেছিলেন মমতা ব্যানার্জী।
কিন্তু শেষমেশ সেই দলের ভাঙনের কাজটাও সম্পন্ন করলেন তিনিই।
সূত্র :বিবিসি বাংলা।
