ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের সঙ্গে  TIKA-এর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে তুরস্কের সরকারি উন্নয়ন সহযোগী সংস্থা টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি  (TIKA)-এর একটি প্রতিনিধি দল আজ ৭ জুন ২০২৬, রোববার সৌজন্য সাক্ষাৎ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় প্রতিনিধি দলে ছিলেন  TIKA-এর ভাইস প্রেসিডেন্ট ড. আলি এরজান  (Dr. Ali Ercan), হেড অব ডিপার্টমেন্ট উগুর ভানলুওলু  (Uğur Vanloğlu) এবং  TIKA বাংলাদেশ-এর কো-অর্ডিনেটর মুহাম্মদ আলী আরমান  (Muhammed Ali Armagan)।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং  TIKA-এর মধ্যে উন্নয়ন, শিক্ষা ও গবেষণা খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ যৌথ গবেষণা কার্যক্রম, সক্ষমতা উন্নয়ন, অবকাঠামোগত সহায়তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *