
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণীর মৃত্যুতে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র শোক
ঢাকা, ১৪ চৈত্র (২৮ মার্চ) ২০২৬:
জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী ও বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজের মৃত্যুতে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দিলারা হাফিজ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। দেশের শিক্ষা বিস্তার ও মানবসম্পদ উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন মহীয়সী নারীকে হারালো।
মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।