ষাটটি উল্লেখযোগ্য পদক্ষেপ বাস্তবায়ন করেছে সরকার

ছবি :সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ করেছে। এই স্বল্প সময়ে সরকার জনকল্যাণে ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ বাস্তবায়ন করে এক অবিস্মরণীয় অর্জন নিশ্চিত করেছে। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের এসব সাফল্যের খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সংবাদ সম্মেলনে তিনি সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে গণতন্ত্রের পুনরুত্থান সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার গত দুই মাস পূর্ণ করেছে। বিগত দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের রক্তস্নাত অধ্যায় অতিক্রম করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে জাতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী দৃঢ় ও সাহসী নেতৃত্ব দিয়েছেন।” তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্ব রাজনীতির জন্যও একটি ঐতিহাসিক ঘটনা। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অর্জিত নিরঙ্কুশ বিজয়কে তিনি গণতন্ত্রের পুনরুত্থান ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে বর্ণনা করেন। আন্তর্জাতিক স্বীকৃতি ও বৈশ্বিক প্রভাব মাহদী আমিন অত্যন্ত আনন্দ ও গৌরবের সঙ্গে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বছর বিশ্ববিখ্যাত সাময়িকী ‘টাইম’ এর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন। তিনি বলেন, “এই স্বীকৃতি প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের অসামান্য ঐকান্তিক প্রচেষ্টার বৈশ্বিক স্বীকৃতি। ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।” তিনি আরও জানান, প্রতিটি নাগরিকের অগ্রযাত্রা নিশ্চিত করতে সরকার ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। কৃষি ও সামাজিক সুরক্ষায় পরিবর্তন…

সরকারের ২ মাস পুর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন আজ

ছবি :সংগৃহীত সরকারের ২ মাস পূর্তি উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।শনিবার (১৮ এপ্রিল) বিকেল…

হজ ফ্লাইট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ছবি :সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আশা করি, আগামী বছর যারা হজে যাবেন তাদের জন্য আরেকটু…

আকস্মিক হজ ক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী

বৃহস্পতিবার রাতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ছবি-সংগৃহীত…

কত শতাংশ কোটায় নিয়োগ,জানালেন প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, বর্তমানে দেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে…

বিমানবন্দর থেকে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে ফেরত পাঠাল পুলিশ

ছবি: সংগৃহীত ওমরাহ হজ করতে সৌদি আরব যাওয়ার পথে দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে…

প্রধানমন্ত্রী সুখবর দিলেন সরকারি চাকরি প্রার্থীদের

ছবি: সংগৃহীত সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত সরকারি চাকরিপ্রার্থীদের সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

‎ রাজধানীতে আনসার সদস্যদের তৎপরতায় ছিনতাইকারী হাতেনাতে আটক, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার মালিককে ফেরত

  জননিরাপত্তা নিশ্চিতকরণে তাৎক্ষণিক পদক্ষেপ ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা…

‎ডিএসসিসির উদ্যোগে ফুলে ভরে উঠলো ঢাকা মেডিকেল কলেজের সামনের ফুটপাত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিশেষ উদ্যোগে এক নান্দনিক রূপ ফিরে পেয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)…

আগামী চার দিন বজ্র বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

ছবি :সংগৃহীত আগামী চারদিন দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিদ্যুৎ চমকানো…