আজ রাতে ঝড় বৃষ্টি হতে পারে

শেয়ার করুন

ছবি :সংগৃহীত

রাতের মধ্যে দেশের ৬ জেলায় ঝড়, বজ্রপাত ও বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৯ মে) সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, রাতের মধ্যেই দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, বরগুনা, নীলফামারী ও পঞ্চগড় জেলার কিছু এলাকায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা ও বরিশাল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *