
ছবি :সংগৃহীত
বঙ্গ অরিজিনাল এই ওয়েব ফিল্মে জুটি বেঁধেছেন সাদিয়া আয়মান ও জিয়াউল হক পলাশ। প্রখ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদের যৌথ পরিচালনায় নির্মিত এই সিনেমাটি মুক্তির পর থেকেই ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলছে। শাহজাদা মামুনের মূল গল্পে একটি বিড়াল এবং দুই নিঃসঙ্গ মানুষের মায়াবী রসায়ন কেন্দ্র করে নির্মিত এই কনটেন্টটি এবারের ঈদের অন্যতম সফল প্রোডাকশন হিসেবে আত্মপ্রকাশ করেছে।
মুক্তির পর থেকেই বিনোদন অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাভ সিটার’ নিয়ে চলছে ইতিবাচক আলোচনা। নাগরিক ব্যস্ততা আর একাকিত্বের মাঝে এক পশলা মায়ার এই আখ্যান দর্শকদের মাঝে এক ভিন্নধর্মী আবেদন তৈরি করেছে। বিশেষ করে জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মানের পরিমিত অভিনয় এবং পোষা প্রাণীর প্রতি মানবিক মমত্ববোধের যে শৈল্পিক উপস্থাপন এখানে দেখা গেছে, তা সাধারণ দর্শক থেকে শুরু করে সমালোচক— সবার মাঝেই প্রশংসিত হচ্ছে। ফিল্মটির নির্মাণশৈলী এবং মৌলিক কনসেপ্টের কারণে অনেকেই এটিকে চলতি সময়ের অন্যতম রুচিশীল নির্মাণ হিসেবে অভিহিত করছেন।