বড়পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান সানজিদা

শেয়ার করুন

 

ছবি :সংগৃহীত

র‍্যাম্পের ক্যাটওয়াক থেকে অভিনয়ের রঙিন ভুবন, যাত্রাপথটা শখের বশে শুরু হলেও, এ প্রজন্মের মডেল ও অভিনেত্রী সানজিদা তাসনিম এখন ওটিটি দুনিয়ার নতুন সেনসেশন। সম্প্রতি চরকিতে মুক্তি পাওয়া শিহাব শাহীনের আলোচিত ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’-এ নিজের অভিনয় শৈলী দিয়ে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন এই সুন্দরী। নজরকাড়া গ্ল্যামার আর পরিমিত অভিনয়ের জাদুতে সানজিদা প্রমাণ করেছেন, তিনি কেবল র‍্যাম্প কাঁপাতেই নন, বরং পর্দার চরিত্রে মিশে যেতেও সমান পারদর্শী।
সানজিদার মিডিয়া যাত্রা শুরু হয়েছিল একেবারেই শখের বশে। ছোটবেলায় ক্লাস নাইনে এনটিভিতে নাচ পরিবেশনের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। পরে দীপ্ত টিভি-এর রিয়েলিটি শো ‘স্টার হান্ট’-এ অংশ নিয়ে ফাইনালের তিন বিজয়ীর একজন হন। সেই অভিজ্ঞতাই তাকে অভিনয়ের স্বপ্ন দেখায়।
এ প্রসঙ্গে অভিনেত্রী সানজিদা তাসনিম বলেন, ‘র‍্যাম্প মডেলিং আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। কিন্তু অভিনয়ে চরিত্রের আবেগ ধরে রাখা, সংলাপ বলা—সবই আলাদা চ্যালেঞ্জ।’ তিনি মানসম্মত কাজের দিকেই বেশি মনোযোগী এবং ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান।

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *