অভিজ্ঞ ব্যাংকার মো. শাহীন হাওলাদার ২৪ জুন ২০২৬ থেকে এনআরবিসি ব্যাংক পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে যোগ দিয়েছেন।
এনআরবিসি ব্যাংকে যোগদানের আগে তিনি এনআরবি ব্যাংক পিএলসি-তে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (বিজনেস) হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় তিন দশকের সমৃদ্ধ ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে তিনি নতুন দায়িত্বে যোগ দিয়েছেন।
মো. শাহীন হাওলাদার ১৯৯৫ সালের অক্টোবর মাসে ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এ প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক পিএলসি, মধুমতী ব্যাংক পিএলসি এবং এনআরবি ব্যাংক পিএলসি-তে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে ব্যবসা সম্প্রসারণ, কৌশলগত উন্নয়ন এবং কার্যক্রমে উৎকর্ষ সাধনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।
তার অভিজ্ঞতার ক্ষেত্রের মধ্যে রয়েছে করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, কৃষি ও গ্রামীণ ব্যাংকিং, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল (এডিসি) ও কার্ডস, ট্রানজেকশন ব্যাংকিং, বৈদেশিক রেমিট্যান্স, বিশেষ সম্পদ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্য ও অফশোর ব্যাংকিং এবং শাখা ব্যাংকিং। এছাড়া তিনি চিফ ডিস্ট্রিবিউশন অফিসার, চিফ বিজনেস অফিসার, হেড অব বিজনেস এবং হেড অব ব্রাঞ্চেসসহ বিভিন্ন নেতৃত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধ করতে তিনি ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (সিআরএম), প্রজেক্ট ফাইন্যান্স, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং এসএমই ফাইন্যান্সিংসহ বিভিন্ন বিষয়ে দেশ-বিদেশে অনুষ্ঠিত অসংখ্য প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
ব্যাংকিং অঙ্গনে তিনি পেশাদারিত্ব, ব্যবসায়িক দূরদর্শিতা এবং টেকসই প্রবৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তির প্রতি অঙ্গীকারের জন্য সুপরিচিত।
মো. শাহীন হাওলাদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেমোগ্রাফিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে এমবিএ ডিগ্রিও অর্জন করেছেন।
